প্রশ্ন ও উত্তর

আপনার প্রশ্ন এখানে না থাকলে WhatsApp-এ মেসেজ দিন।

খরচ কত পড়বে?

বাসার ডিপ ক্লিন প্রতি বর্গফুট ৳৪ থেকে, রান্নাঘর ৳১,০০০ থেকে আর বাথরুম ৳৮০০ থেকে শুরু। সব সেবার দাম আমাদের দামের পাতায় আছে। চূড়ান্ত দাম নির্ভর করে জায়গার আকার ও কাজের পরিমাণের ওপর, আর সেটি বুকিংয়ের আগেই জানিয়ে দেওয়া হয়।

কাজ পছন্দ না হলে কী হবে?

২৪ ঘণ্টার মধ্যে WhatsApp-এ জানান। ওই অংশটুকু আমরা বিনা খরচে আবার করে দেব।

কোন কোন এলাকায় সেবা দেন?

আমরা ঢাকায় কাজ করি। বুকিংয়ের সময় আপনার এলাকা জানান, আমরা নিশ্চিত করব।

কীভাবে বুক করব?

যোগাযোগ পাতার ফর্ম পূরণ করে WhatsApp-এ পাঠান, অথবা +8809639-321355 নম্বরে ফোন করুন।

আমাকে কি কিছু দিতে হবে?

বুকিং নিশ্চিত করার সময় আমরা জানিয়ে দেব। তবে পানি ও বিদ্যুৎ থাকা সব ক্ষেত্রেই দরকার।

আমাকে কি বাসায় থাকতে হবে?

শুরুতে কাজ দেখিয়ে দিতে আর শেষে কাজ দেখে নিতে কেউ থাকলে ভালো হয়।

তালিকা থেকে কাজ যোগ বা বাদ দেওয়া যাবে?

হ্যাঁ। বুকিংয়ের সময় জানান। কাজের পরিমাণ অনুযায়ী দাম বদলাতে পারে।

কিছু বাদ পড়লে কী হবে?

যাওয়ার আগে আমাদের সাথে কাজ দেখে নিন। কিছু বাদ পড়লে তখনই করে দেওয়া হবে।

টাকা কীভাবে দেব?

WhatsApp-এ দাম জানানোর সময়ই টাকা দেওয়ার নিয়ম জানিয়ে দেব।

বুকিং বদলানো বা বাতিল করা যাবে?

যত আগে পারেন WhatsApp-এ জানান, আমরা ব্যবস্থা করব।

আরও কিছু জানতে চান?